1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

খালেদার আরও ৪ মামলা স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৯৫ Time View

গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও চার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাগুলোতে অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বুধবার (১২ এপ্রিল) ছয় মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত ৯ এপ্রিল খালেদার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার দুই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা দুটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

এর আগে, গত ৫ মার্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা একটি মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ