1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

রেকর্ড ডেট: মঙ্গলবার ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২
  • ১৪৪ Time View

রেকর্ড ডেট থাকার কারণে মঙ্গলবার পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি শেয়ার ৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন হয়।

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের কারণে ১৭ এপ্রিল মঙ্গলবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

৩১ ডিসেম্বর, ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ২১৮ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৪৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসানে রয়েছে ৫ দশমিক ৫৭ টাকা।

প্রতিষ্ঠানটির এজিএম আগামী ১৪ জুন সকাল ১১টায় রূপসী বাংলা হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, পুঁজিবাজারের তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

৩১ ডিসেম্বর, ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৯ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩২ টাকা।

প্রতিষ্ঠানটির এজিএম আগামী ৫ জুন সকাল ১০টায় মাল্টিপারপস হল, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ