1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পহেলা বৈশাখে ইলিশ না খেতে প্রধানমন্ত্রীর উপদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৮৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ইলিশ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না ধরতে ও না খেতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে আপনারা খিচুড়ি, সবজি, ডিম ভাজা এবং পুড়িয়ে শুকনো মরিচ খেতে পারেন।’
মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। তিনি বলেন, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এ সময় ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত বছরও পহেলা বৈশাখে গণভবনে প্রধানমন্ত্রীর খাদ্যের মেনুতে ইলিশ মাছ ছিল না। সরকারি সূত্রে জানা গেছে, জাটকা ও মা ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে গত কয়েক বছরে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
তারা বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ টনের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ