1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

হান্নানের প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১৪১ Time View

রাষ্ট্রপতির কাছ থেকে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার চিঠি কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মিজানুর রহমাস বলেছেন, রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন নাকচ করার চিঠি হাতে পেয়েছি। এখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বঙ্গভবন থেকে চিঠিটি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ডাকযোগে কারাগারে পৌঁছেছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জানিয়েছেন, আমরা প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার কপি পেয়েছি। কিন্তু ফাঁসি কার্যকরের আদেশ এখনো হাতে পাইনি।

আদেশ পেলেই হান্নানসহ ৩ জনের ফাঁসি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ পেলেই হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইতোমধ্যে তিনজনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কাশিমপুর ও সিলেট কারাগার।

গতকালই এ কথা জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান।

তিনি বলেন, ‘টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আদেশ পাইনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ