1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বাংলাদেশের ব্যাপারে ভারতের অভিন্ন নীতিতে প্রধানমন্ত্রীকে সোনিয়ার আশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৯৬ Time View

নিকট প্রতিবেশী বাংলাদেশ প্রশ্নের ভারতের সকল রাজনৈতিক দলের অভিন্ন অবস্থান গ্রহণের বিষয়ে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী।
আজ সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সোনিয়া গান্ধী বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমাদের অবস্থান অভিন্ন।’
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোনিয়া গান্ধী দু’দেশের মধ্যে সম্পাদিত স্থল সীমানা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় এই চুক্তির উদ্যোগ নেয়া হয়।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনে তার পদক্ষেপের বিষয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেন। সোনিয়া গান্ধী আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের উচ্ছসিত প্রশংসা করেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কথা জেনে সোনিয়া গান্ধী বলেন, কঠোর হাতে এই সামাজিক ব্যাধি দমন করতে হবে।
সোনিয়াগান্ধীর সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ