1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সাকিব কি আজ খেলবেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৮২ Time View

শ্রীলঙ্কা সফর শেষ করেই সরাসরি রাজকোটে কেকেআর শিবিরে যোগ দেন সাকিব। তবে গুজরাট লায়ন্সের বিপক্ষের ম্যাচে একাদশে ছিলেন না টাইগার এই তারকা। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।

আইপিএলে নবম আসরে মুম্বাইয়ের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছিল কলকাতা। তাই এবার জয়ের সঙ্গে সঙ্গে থাকবে প্রতিশোধের মিশনও। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে জয়ের বিশ্ব রেকর্ড গড়া একাদশ কি আজ কলকাতা ভাঙে কি না, সেটাই এখন দেখার। যদি ভাঙে তাহলে একাদশে জায়গা পেতে পারেন সাকিব। আর যদি ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখে তাহলে আজও মাঠে নামা হবে না সাকিবের।

উল্লেখ্য, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ