1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অ‍্যাকারম‍্যানের পঞ্চাশে দক্ষিণ আফ্রিকার লিড

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পেলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১
  • ৩৩৯ Time View

যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে দলের মর্যাদা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৭৯ রান তুলে ফেলে স্বাগতিক শিবির।

দলের ১২ রানে আয়শা আক্তার ক্যাচ আউট হন। ১৪ বলে ৯ রান করেছেন তিনি। দুই অপরাজিত ব্যাটার শুকতারা রহমান ২৯ ও ফারজানা হক পিঙ্কি ২৭ রান করেন।

বিকেএসপির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৭৮ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্র। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৭৯ রান।

যুক্তরাষ্ট্রের পক্ষে ডরিস ফ্রান্সিস ২৩, শিবানি ভাস্কর ১৩, দুর্গা দাস ১১, দেলকাশ শাহরিয়ারিয়ান ৪ রান করেন।

খাদিজা তুল কুবরা চার উকেট পেয়েছেন। প্রতিযোগিতায় জাতীয় দলের পক্ষে সবচেয়ে ধারাবাহিক বোলিং করছেন ডানহাতি এই অফ স্পিনার। গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৬টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি।

একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, জাহানারা আলম, শুকতারা রহমান, রুমানা আহমেদ ও সাথীরা জাকির।

ওয়ানেড মর্যাদা পাওয়ায় ২৬ নভেম্বর পঞ্চম স্থানের জন্য আরেকটি প্লে অফ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি আন্তর্জাতিক ম্যাচ বলে গণ্য হবে।

আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিন জানান, পরবর্তী বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতা পর্যন্ত ওয়ানেড মর্যাদা বহাল থাকবে। প্রতি বছর অন্তত তিনটি করে ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ম্যাচগুলো খেলবে। যদি খেলতে ব্যর্থ হয় তবে পূনঃমূল্যায়ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ