1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পেলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১
  • ২৯৭ Time View

যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে দলের মর্যাদা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৭৯ রান তুলে ফেলে স্বাগতিক শিবির।

দলের ১২ রানে আয়শা আক্তার ক্যাচ আউট হন। ১৪ বলে ৯ রান করেছেন তিনি। দুই অপরাজিত ব্যাটার শুকতারা রহমান ২৯ ও ফারজানা হক পিঙ্কি ২৭ রান করেন।

বিকেএসপির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৭৮ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্র। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৭৯ রান।

যুক্তরাষ্ট্রের পক্ষে ডরিস ফ্রান্সিস ২৩, শিবানি ভাস্কর ১৩, দুর্গা দাস ১১, দেলকাশ শাহরিয়ারিয়ান ৪ রান করেন।

খাদিজা তুল কুবরা চার উকেট পেয়েছেন। প্রতিযোগিতায় জাতীয় দলের পক্ষে সবচেয়ে ধারাবাহিক বোলিং করছেন ডানহাতি এই অফ স্পিনার। গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৬টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি উইকেট শিকার করেছেন। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি।

একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, জাহানারা আলম, শুকতারা রহমান, রুমানা আহমেদ ও সাথীরা জাকির।

ওয়ানেড মর্যাদা পাওয়ায় ২৬ নভেম্বর পঞ্চম স্থানের জন্য আরেকটি প্লে অফ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি আন্তর্জাতিক ম্যাচ বলে গণ্য হবে।

আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিন জানান, পরবর্তী বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতা পর্যন্ত ওয়ানেড মর্যাদা বহাল থাকবে। প্রতি বছর অন্তত তিনটি করে ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ম্যাচগুলো খেলবে। যদি খেলতে ব্যর্থ হয় তবে পূনঃমূল্যায়ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ