1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরা কোচ হলেন লা ফুয়েন্তে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

সেরা দুই উদীয়মান ফুটবলারের পরই ঘোষণা করা হয় নারী ও পুরুষ দলের সেরা দুই কোচের নাম। এই পুরস্কার দুটিও থেকেছে স্পেনে। সেরা পুরুষ কোচের আলোচনায় জোড়ালো ভাবে ছিলেন স্পেনকে প্রায় দেড় যুগ পর বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের নাম।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচের পুরস্কার উঠেছে সেই স্পেন কোচ দে লা ফুয়েন্তের হাতেই। লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে তার হাতে পুরস্কার তুলে দেন রাফা বেনিতেজ।

স্পেনের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে দারুণভাবে পরিচালনা করছেন তিনি। ইউরো জেতানোর পর জিতিয়েচিলেন বিশ্বকাপের শিরোপাও। এবার সেটারই পুরস্কার পেলেন তিনি।

এর আগে নারী দলের বর্ষসেরা কোচের নাম ঘোষণা করা হয়। নারী দলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার নারী দলের কোচ পেরে রোমেউ। লিভারপুলের সাবেক কোচ রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফিটি নিলেন রোমেউ। এক স্প্যানিশ ট্রফি দিলেন আরেক স্প্যানিশকে।

বর্ষসেরা উদীয়মান ফুটবলারের মতো বর্ষসেরা কোচের পুরস্কারও থাকল স্পেনে। ফলে প্রথম চার পুরস্কারের সবগুলোই স্পেনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ