1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বিজয়ীর নাম ঘোষণার আগেই ইয়ামালের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পরই ঘোষণা করা হবে ২০২৬ ব্যালন ডি’অর জয়ীর নাম। আজ সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে ব্যালন ডি’অরের পুরস্কার উঠবে সেরা খেলোয়াড়ের হাতে।

আপাতত সবাই অপেক্ষায় সেটি দেখার। পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা না হলেও ইতোমধ্যে বিশ্ব রেকর্ড গড়েছেন স্পেনের বিস্ময় বালক লামিয়ে ইয়ামাল। যদিও ব্যালন জয়ীর আলোচনায় সেরা তিনজনের মধ্যেই রয়েছে তার নাম।

নিয়ম অনুযায়ী, ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা রাখা হয়। যাদের মধ্য থেকেই নির্বাচিত হন বিজয়ী। ইতোমধ্যে সেই ৩০ জনের তালিকা থেকে ২০ জনের নাম প্রকাশ করেছে আয়োজকরা। সেই তালিকায় নাম নেই ইয়ামালের। ফলে সেরা দশজনের তালিকায় জায়গা করে নিয়েছেন।

ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাজিও রোমানিও জানিয়েছেন, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ বছর বয়সের আগেই ব্যালন ডি’অরের টানা তিনটি আসরে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

ইয়ামাল ছাড়াও সেরা দশে জায়গা পাওয়া বাকি ফুটবলাররা হলেন- কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, লামিনে ইয়ামাল, লিওনেল মেসি, রদ্রি, উসমান দেম্বেলে, আর্লিং হল্যান্ড, মাইকেল ওলিসে, খাভিচা খাবারেজখেলিয়া ও ফ্যাবিয়ান রুইজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ