1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি নতুন সাজের বরিশাল স্টেডিয়ামে আছে উচ্ছ্বাস, আছে ক্ষোভও ১৯৭৩ সালের পর প্রথম বিদেশে সেনা পাঠাচ্ছে আলজেরিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি

রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। এর আগে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রামেক হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নতুন এ নিয়োগের মধ্য দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ