1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশপথে সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের পতাকা টানানো হয়েছে।

টোকিও থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৩২ মিনিটে তিনি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দেশটির সরকারপ্রধান সানায়ে তাকাইচি।

প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নেমে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তারেক রহমানকে গার্ড অব অনার দেয় সেখানকার সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময়ে দুই দেশের জাতীয় সংগীত বেজে ওঠে।

গার্ড অব অনার দেওয়ার পরে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তারেক রহমানকে পরিচয় করিয়ে দেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ