1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৯৩ Time View

বাংলাদেশে নিযুক্ত জর্জিয়া, রোমানিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতগণ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
অনাবাসি দূতগণ হলেন জর্জিয়ার আরচিল জুলিয়াসভিলি, রোমানিয়ার রাদু অকটাভিয়ান ডোবরে এবং ইউক্রেনের ড. ইগোর পোলিখা।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছেÑ সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি সদ্য দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনকালে এ সকল দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বৈঠকে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিকমানের ওষুধ, বস্ত্র, সিরামিক পণ্য, পাট ও পাটজাত পণ্য উৎপাদন করছে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের রফতানি আয় বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতগণের প্রতি আহবান জানান।
রাষ্ট্রদূতগণ বৈঠকে রাষ্ট্রপতিকে বলেন, তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নেবেন।
রাষ্ট্রদূতগণ বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল দূতগণকে গার্ড অব অনার প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ