1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৫, আহত ৩২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ১৫১ Time View

সিলেট:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে পরপর দুটি বোমা বিস্ফোরণে পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত), একজন পরিদর্শক এবং তিনজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) ভোরে শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক, পুলিশ, র‌্যাব সদস্যসহ ৩২ জন আহত আছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

আহত হওয়ার পর সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পুলিশের কোর্ট পরিদর্শক আবু কাওসার আহমেদ ও ওয়াহিদুল ইসলাম অপু (২৬) নামক এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত অপু সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি’র ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ভোরে মাদ্রাসা ছাত্র জান্নাতুল ফাহিম এবং দারিয়াপাড়ার বাসিন্দা ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিরও মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ