1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

দেশের সকল জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১১৪ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সকল জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে। পানির সুষম ব্যবহার না করতে পারলে ভবিষ্যতে জনগণকে রক্ষা করা যাবে না। সবার জন্য সুপেয় পানির সংস্থান করতে না পারলে নৈতিকভাবে আমরা অপরাধী হবো।
মন্ত্রী মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা এবং ইউনিসেফ-এর উদ্যোগে “বিশ্ব পানি দিবস-২০১৭” উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন – প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।
মন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় আমাদের পানির উৎস সীমিত। বৃহৎ জনসংখ্যাকে সুপেয় পানি প্রদান করতে গিয়ে ভূ-গর্ভস্থ পানি অধিক ব্যবহারের ফলে পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ায় জনগণ আর্সেনিক ও অন্যান্য দূষণ সংক্রান্ত ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে। সারাদেশব্যাপী প্রাকৃতিক জলাধারসমূহকে রক্ষা করার মাধ্যমে এবং পুকুর ও খাল খনন করে ভূ-পৃষ্ঠের পানিকে ব্যবহার করতে হবে।
মন্ত্রী বলেন, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে নদী খনন করা হবে। প্রতি ৫০ জনের জন্য একটি পানির পয়েন্ট তৈরি করা হবে। ঐ পানির কেন্দ্রকে ঘিরে ভবিষ্যতে জনবসতি গড়ে তোলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পানিকে কেন্দ্র করে গ্রাম ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে নাগরিকগণকে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা খুব সহজেই প্রদান করা যায়। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে আগামী ৫-৭ বছরের মধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বের পর্যায়ে নিয়ে আসা হবে। তিনি বলেন, পানির অপচয়ের প্রবণতা আমাদের রক্তে মিশে গেছে। এ প্রবণতা থেকে বেরিয়ে এসে পানির সুষম ব্যবহারের জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী দৈনন্দিন গৃহস্থালী ও শিল্প কারখানায় ব্যবহার্য পানি যেন অপরিশোধিত অবস্থায় প্রাকৃতিক জলাধারে না মিশে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ অচিরেই বিশে^ শীর্ষ কাতারে অবস্থান করবে।
মন্ত্রী এসডিজি অর্জনে পানির গুরুত্বের বিষয়ে প্রধানমন্ত্রীর হাই লেভেল ওয়াটার প্যানেলের সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন। প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ