1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

রিয়াল-বার্সা ম্যাচ ২৩ এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ দ্বিতীয় এল ক্লাসিকোর সূচি চূড়ান্ত করেছে লা লিগার কর্তৃপক্ষ। চূড়ান্ত সূচি অনুযায়ী মৌসুমের শেষ এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রিয়াল। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫। বার্সার ২৮ ম্যাচে ৬৩। রিয়ালের মাঠে লিগের শিরোপা নির্ধারণে এ ম্যাচের ফলাফল বড় ভূমিকা রাখতে পারে। গত বছরের ডিসেম্বরে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শেষ সময়ে দেওয়া রামোসের গোলে ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

এদিকে একই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের মোকাবিলা করবে রিয়াল। ম্যাচের পর বিশ্রামের জন্য মাত্র একদিন সময় পাবে তারা। অপর দিকে ২৪ ঘণ্টা আগে নিজেদের মাঠে জুভেন্টাসের মোকাবিলা করবে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ