1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নুরুজ্জামান উপজেলার বুড়িমারী ইউনিয়নের পানিশালা গ্রামের হিটলার উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি জানায়, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন  পিলারের ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি একদল গরু পারাপারকারী গরু নিয়ে আসার পথে ভারতীয় ৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে নুরুজ্জামানকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ