1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৯০ Time View

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীর মধুমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরণে লুঙ্গি এবং বিস্কিট রঙের পাঞ্জাবি রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী জংশন ফাঁড়ি পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মধুমিতা এলাকার দেওতলা মসজিদ থেকে ওই ব্যক্তি নামাজ পড়ে বের হন। পরে সকাল পৌনে ৭টার দিকে মসজিদের কাছে রেল লাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ