1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

কিম জং উন খুব খারাপ কাজ করছেন : ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৮৮ Time View

উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ং ইয়ংয়ের তীব্রগতির নতুন রকেট ইঞ্জিন পরীক্ষার পর কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প বলেন, তিনি (কিম) খুব, খুব খারাপ কাজ করেছেন।

ছুটি কাটাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াসহ অন্যান্য ইস্যুতে তার প্রশাসনের কর্মকর্তারা সাপ্তাহিক বৈঠকে আলোচনা করেছেন।

উত্তর কোরিয়া ইস্যুতে ওই আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি (কিম) খুব, খুবই খারাপ কাজ করছেন। আমি বলবো, তিনি অত্যন্ত খারাপ কাজ করেছেন।

পিয়ং ইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ মাঠে শক্তিশালী এক নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন।

চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়ার এই নেতা বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রস্তুত ছিল সেনাবাহিনী।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই উত্তর কোরিয়া ওই পরীক্ষা চালায়। টিলারসনের পূর্ব এশিয়া সফরে পিয়ং ইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে এর আগেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার লাগাম টেনে ধরতে আলোচনা ও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তাতে কোন কাজ হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ