1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

আইপিএলের সময়সূচিতে পরিবর্তন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১০৫ Time View

সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এর মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের দশম আসর। গতমাসেই আইপিএল কর্তৃপক্ষ দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। তবে দিল্লিতে নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন করা হয়েছে আইপিএলের দশম আসরের সূচিতে।

দিল্লিতে নির্বাচনকে সামনে রেখে তিনটি ম্যাচের সূচি ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। রাইজিং পুনে সুপার জায়ন্টস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ আগে বিকেল ৪ টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

আর একই দিন দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি মুম্বাইয়ে না হয়ে দিল্লির ফিরোজ শাহ কোটলায় রাতে শুরু না হয়ে বিকেল ৪টায় শুরু হবে। আর এ দুই দলের ফিরতি ম্যাচটি ৬ মে দিল্লির পরিবর্তে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আর ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে।

এদিকে আইপিলের দশম আসরকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছে দলগুলো। এখন দলগুলোর ব্যাটে বলে লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ