1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শততম টেস্টে সেঞ্চুরি হলো না তামিমের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৮৯ Time View

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। নিজেও এগিয়ে যাচ্ছিলেন শততম টেস্টে সেঞ্চুরির পথে। তবে হটাত মেজাজ হারিয়ে ফেললেন। পেরেরাকে ছয় মারতে গিয়ে চান্দিমালের হাতে ধরা পড়লেন। আর ৮২ রানেই শেষ হল দেশসেরা এই ওপেনারের লড়াকু ইনিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য আর প্রয়োজন ৫৩ রান।

এর আগে শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের করা দিনের অষ্টম ওভারের পঞ্চম বলে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়ে গিয়ে আউট হন সৌম্য সরকার। তবে ঠিকভাবে সংযোগ করতে না পারায় শূন্যে উঠে যায় বল। লং অফে তার সহজ ক্যাচ লুফে নিতে কোন ভুল করেননি উপুল থারাঙ্গা।

সৌম্যর বিদায়ের পর উইকেটে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে আসেন মুমিনুলের পরিবর্তে এ টেস্টে খেলতে নামা ইমরুল কায়েস। অফ স্ট্যাম্পের অনেক বাইরে থাকা হেরাথের কুইকার বল অযথাই খোঁচা মারতে গিয়ে গুনারাত্নের হাতে ধরা পড়েন ইমরুল।

এর আগে আগের দিনের ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। রোববার সকালে বাংলাদেশের হতাশ বাড়িয়ে শেষ ২ উইকেট হারিয়ে আরও ৫১ রান যোগ করে দলটি। ফলে ১৯১ রানের লড়াকু লক্ষ্যই পায় টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ