1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

শুধুমাত্র বাংলাদেশের নয়, বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু : স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৬০ Time View

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন ।
তিনি বলেন, বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠী তাদের আজীবন প্রাণশক্তির জন্য যে কোন সংকটে বঙ্গবন্ধুকে খুঁজবে।
তিনি শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব আয়োজন কমিটির আজিমপুর কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ দিয়ে স্পিকার বলেন, মার্চ মাস বাঙালীদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাস। এ মাসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। এ মাসেই তিনি জন্মগ্রহণ করেন এবং এ মাসেই বাঙালির জাতীয় জীবনে ২৫ মার্চের নারকীয় ঘটনা সংঘটিত হয়। আর এ মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তাই এ মাসের তাৎপর্য জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তার আত্মত্যাগের কথা, তাঁর আদর্শের কথা, তাঁর আপষহীন সংগ্রামের কথা, তাঁর প্রতিবাদী মানসিকতার কথা এবং তাঁর দর্শন নব প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
স্পিকার বলেন, ‘ মানব দরদী ও মানবতার দিশারী এ মহান নেতা আমাদেরকে একটি স্বাধীন দেশ ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। আর নিজে দেশের জন্য প্রাণ বিসর্জণ দিয়েছেন। তাই আমাদের শিশুদেরকে তাঁর এ বিরত্বগাঁথা অবশ্যই জানাতে হবে।’
এর আগে স্পিকার জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষের নিকট মুজিব কোট বিতরণ করেন এবং জাতির পিতার জন্মদিনে কেক কাটেন। তিনি বঙ্গবন্ধু উৎসবের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং শিশু কিশোরদের পদচারনায় উৎসবের ব্যাপকতায় মুগ্ধ হন।
বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব আয়োজন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বঙ্গবন্ধু স্মুতি জাদুঘরের কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান, ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, উৎসব আয়োজন কমিটির উপদেষ্টা ওমর আলী এবং উৎসব আয়োজন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ