1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই গোলের পর উদযাপনের কথা ভুলে গেলেন রোনালদো, মনে করিয়ে দিলেন মানে! লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার আসছে: মাহদী আমিন অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে

সৌম্যের টানা তৃতীয় হাফ সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ১০২ Time View

গলে প্রথম টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। তাই ইমরুল কায়েস দলে ফিরে আসার পরও তার উপরই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। আর তাদের আস্থার প্রতিদান দিয়েই এদিন তুলে নেন আরও একটি হাফ সেঞ্চুরি।

শততম টেস্টে তামিমের সঙ্গে তিনিই ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য। শুরুতে কিছুটা খোলসে আবদ্ধ থাকলেও ধীরে ধীরে স্বরূপে ফিরে আসেন তিনি। প্রথম রান তোলেন ১২তম বলে। এরপর ৯৬ বলে নিজের হাফ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।

দিলরুয়ান পেরেরার বলে শর্ট ফাইন লেগে ঠেলে দিয়ে ৩ রান নিয়ে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেন তিনি। এ চার হাফ সেঞ্চুরির মধ্যে তিনটিই আসলো চলতি সিরিজ থেকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৯ বলে ৫১ রানে অপরাজিত আছেন সৌম্য। ৫টি চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন এ ওপেনার। আর এ সময় বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ১১৭ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ