1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

হেরাথকে ফেরালেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ১১৯ Time View

৭ উইকেটে ২৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে সাজঘরে ফেরান বাংলাদেশি এই অলরাউন্ডার। দুর্দান্ত এক ডেলিভারিতে হেরাথকে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের তালুবন্দি করান সাকিব।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৭৬ রান। ব্যাট করছেন দিনেশ চান্দিমাল (১১২*) ও সুরাঙ্গা লাকমল (১৩*)।

এর আগে প্রথম দিন ৮১.১ ওভার খেলেছে লঙ্কানরা। ওভার প্রতি রান তুলেছে ২.৮৬। শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হেরে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক ডেলিভারি দিমুথ করুনারত্নেকে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি করান কাটার মাস্টার।

শুরুর দিকে ধাক্কা খাওয়ায় দিনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকভেলারা সাবধানেই পা ফেলছিলেন। তবে পা ফসকে যায় সিলভা-ডিকভেলার। সমান ৩৪ রান করে করে আউট হন সিলভা ও ডিকভেলা। পথের কাটা হয়ে ছিলেন চান্দিমাল। আজ তিনি সেঞ্চুরিই আদায় করে নিলেন।

টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের করা ৯৫তম ওভারের চতুথ বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন চান্দিমাল। ২৪৪ বল মোকাবেলা করে মাত্র ৬টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন এই লঙ্কান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ