1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

শরীয়তপুরে প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ১২১ Time View

শরীয়তপুরে দুই নারীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের পালং মডেল থানায় নিয়ে আসা হয়।

এর আগে গত মঙ্গলবার মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার উত্তর গঙ্গারামপুর গ্রামের মো. রাজু মোড়লের স্ত্রী মোসা. তাসলিমা বেগম (২৫), জলিরপাড় (গুচ্ছগ্রাম) এলাকার রাজা চোকদারের স্ত্রী নাসিমা বেগম (৩২), জলিরপাড় গ্রামের মোহাম্মদ আলী চোকদার ওরফে আ. চোকদারের ছেলে রাজা চোকদার (৩৬), মাদারীপুর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের বাদশা মাদবরের ছেলে মাসুদ মাদবর (২৭) ও রাজৈর উপজেলার টেকের হাটের (পূর্ব স্বরমঙ্গল) গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে লাভলু হাওলাদার (৩০)।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ওই প্রতারকরা শরীয়তপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে সৌদি রিয়ালের সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময়ের কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণার স্বীকার শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামের আমির হোসেন সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ