1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

উদ্যোক্তা সৃষ্টি করাই মূল লক্ষ্য : বাংলাদেশ ব্যাংক গভর্নর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ১২৩ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির চাকরির পিছনে না ঘুরে পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা হয়ে শিল্প কলকারখানা তৈরী করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন।
শনিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে ফজলে কবির প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, উদ্যোক্তা সৃষ্টি করাই হলো আমাদের মূল লক্ষ্য। এর মাধ্যমেই আমরা প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিকল্পনা রয়েছে। গ্রামাঞ্চলে ব্যাংকের শাখা বিস্তার করার জন্য সকল বাণিজ্যিক ব্যাংককে উৎসাহিত করা হচ্ছে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ জমা হবে। ভবিষ্যতে তারা যখন উদ্যোক্তা হবে, কর্ম জীবনে প্রবেশ করবে, তখন তাদের এ অভ্যাস থেকে যাবে। তারা যে কোন স্থান থেকে দেশের জন্য অবদান রাখতে পারবে।
ইউনাইটেড কমার্শিয়াল বাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান জোয়ার্দার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করেন গভর্নর। অনুষ্ঠানে শেষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গবর্নর। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, জেলার ২৩ টি তফশিলী ব্যাংকের মাধ্যমে ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ