1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

উইলিয়ামসনের ব্যাটে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১১৭ Time View

প্রথম দিনটা দারুণ কাটে দক্ষিণ আফ্রিকার। ৪ উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছিল প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় দিনে এসে খেই হারিয়ে ফেলে। দ্রুত পতন ঘটে উইকেটের। এদিন তারা বাকি ছয় উইকেটে করতে পেরেছে ৭৯ রান। ডানেডিন টেস্টে ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়েগনারের তোপে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জবাবটা ভালোই দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে কিউইরা। দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৩১ রানে পিছিয়ে কেন উইলিয়ামসনের দল।

যদিও শুরুটা আশানুরূপ হয়নি কিউইদের। দলীয় ১৫ রানে ভেরনন ফিল্যান্ডারের শিকার হন টম লাথাম। ১০ রান নামের পাশে যোগ করতে পারেন তিনি। তবে অপর ওপেনার জিত রাভাল ফিফটি তুলে নেন। কেশব মহারাজের বলে ডিন এলগারের হাতে ক্যাচ দেয়ার আগে ৫২ রানের ইনিংস খেলেন কিউই এই ওপেনার।

কপাল মন্দ রস টেলরের। ব্যক্তিগত ৮ রানের মাথায় পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। হেনরি নিকোলস নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১২ রান করেই মহারাজের কাছে পরাস্ত হন নিকোলস। দিন শেষে ৯ রানে অপরাজিত জিতান প্যাটেল। ৭৮ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি উইকেট নেন কেশব মহারাজ। একটি উইকেট গেছে ভেরনন ফিল্যান্ডারের ঝুলিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ