1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে গুলিতে আরও এক ভারতীয় খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১২২ Time View

যুক্তরাষ্ট্রে আবারও দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন এক ভারতীয় ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনার ল্যাঙ্কাস্টারে বাড়ির সামনে গুলিতে প্রাণ হারিয়েছেন ওই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী। সপ্তাহ খানেক আগে এক ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ২৪মিনিটে হার্নিশ প্যাটেল নামের ওই ভারতীয় ব্যবসায়ী তার দোকান বন্ধ করেন। এর ১০ মিনিট পরেই ল্যাঙ্কাস্টারে নিজের বাড়ির সামনে খুন হন তিনি।

এর আগে গত বুধবার কানসাসের একটি বারে গুলিতে নিহত হয় ভারতীয় প্রকৌশলী শ্রীনিবাস কুচিভোটলা। শ্রীনিবাস খুন হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিন্দা জানিয়েছেন মাত্র দু’দিন আগে। এর পরই আবারও গুলিতে প্রাণ হারালেন ভারতীয় ওই ব্যবসায়ী।

ল্যাঙ্কাস্টারের স্থানীয় কর্মকর্তারা বিদ্বেষমূলক অপরাধের কারণে এ হত্যাকাণ্ডের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে তারা জানিয়েছেন।

শুক্রবার কাউন্টি শেরিফ ব্যারি ফায়লে বলেন, বর্ণবাদী বিদ্বেষের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে; এমন বিশ্বাস করার কোনো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ