1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

পিএসএলের ফাইনাল খেলতে পারবেন না আফ্রিদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১২৫ Time View

দুর্দান্ত এক জয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে পেশোয়ার জালমি। তবে দলটির ভক্তদের জন্য দুঃসংবাদ। লাহোরে ৫ মার্চ অনুষ্ঠিতব্য ম্যাচটিতে খেলতে পারছেন না ড্যাশিং অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচে করাচি কিংসের বিপক্ষে খেলতে গিয়ে ডান হাতে ব্যাথা পান আফ্রিদি। এই ব্যাথাই তাকে শেষ পর্যন্ত ফাইনাল থেকেই ছিটকে দিলো। এক ভিডিও বার্তায় আফ্রিদি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ডাক্তার আমাকে ১০ দিনের বিশ্রাম দিয়েছে। ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি, ৫ মার্চ পিএসএলের ফাইনাল খেলতে পারবো না বলে।’

খুব করে ফাইনাল ম্যাচটি খেলতে চেয়েছিলেন আফ্রিদি। হয়তো তার ক্রিকেটিং ক্যারিয়ারে এটাই হয়ে থাকতো শেষ কোনো ফাইনাল; কিন্তু সর্বণাশা ইনজুরি আর ফাইনাল খেলতে দিলো না আফ্রিদিকে। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব করে চেয়েছিলাম ফাইনালটি খেলতে। বিশেষ করে লাহোরে আমার দেশের ক্রিকেট সমর্থকদের সামনে। কিন্তু এখানে এমন একটি বিষয় ঘটে গিয়েছে যেটা আমার নিজের হাতে কিংবা অন্য কারো হাতে নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ