1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১৩৪ Time View

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০। গতকাল বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িং জাহাজটি।

১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি বহরে যুক্ত হওয়ায় সহসা আরও কয়েকটি আন্তর্জাতিক রুটে ডানা মেলবে স্বনামধন্য বেসরকারি এই এয়াররাাইন্সটির। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট এয়ারক্রাফট এখন ৬টি, এর মধ্যে ৩টি বোয়িং ৭৩৭-৮০০ বাকি তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৩৭-৮০০ রিসিভিং অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকে সম্মানিত যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য করণীয় সব কিছু আন্তর্জাতিক মানদণ্ডে উপনীত করাই আমাদের লক্ষ্য। অভ্যন্তরীণ এয়ারলাইন্স গুলোর মধ্যে স্বীকৃত সেরা এয়ারলাইন্স ইউএস-বাংলা অদূর ভবিষ্যতে এশিয়ার শ্রেষ্ঠ এয়ারলাইন্স এর স্বীকৃত অর্জনই হবে আমাদের পরবর্তী লক্ষ্য।

তিনি আরও জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ২০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। যাত্রা শুরু করার পর আড়াই বছরে প্রায় ২২ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স কুয়ালালামপুর, মাস্কাট, কলকাতা ও কাঠমান্ডুসহ অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

উল্লেখ্য, ১৭ জুলাই ২০১৪  দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ