1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

৯৫৭ কোটি টাকা এসএমই লোন দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১৬২ Time View

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০১২ সালে ৯৫৭ কোটি টাকা এসএমই লোন দেবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংকটি এ ঋণ প্রদান করবে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের গ্লোবাল হেড অব সেলস (ম্যানেজম্যান্ট অ্যান্ড কাস্টমার অফারিং) ক্রিস্টফার বেলো, ব্যাংকের বাংলাদেশের জিএম অব এসএমই ব্যাংকিং হাসান ও রশীদ এবং হেড অব কনজ্যুমার ব্যাংকিং সন্দীপ বোস এবং এসএমই ব্যাংকিং ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার জিএম রাজীব চালিশবনকার।

সংবাদ সম্মেলনে ব্যাংকটির গ্লোবাল হেড অব সেলস (ম্যানেজম্যান্ট অ্যান্ড কাস্টমার অফারিং) ক্রিস্টফার বেলো বলেন, ‘অধিকাংশ মার্কেটে এসএমই বিভাগে জিডিপি’র প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ। আশা করছি এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে আগামি বছর তা ১০/১২ শতাংশ ছাড়িয়ে যাবে।’

হাসান ও রশীদ বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই প্রথম সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ টাকা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য বিনা জামানতে ৭০ লাখ টাকা ঋণ দিয়ে থাকে। এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে এসএমইতে সাদিক শরীয়া অফারের মাধ্যমে শরীয়া ভিত্তিক লোন সুবিধা  দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজীব চালিশবনকার বলেন, গত দুই বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মোট দুই হাজার উদ্যোক্তাদের মধ্যে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ