1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পাচার ঠেকাতে ভারতের সঙ্গে চুক্তি করবে মানবাধিকার কমিশন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪০ Time View

কাজ দেয়ার কথা বলে নারী-শিশুদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়। আবার ভারত থেকেও নারীদের বাংলাদেশে পাচার করা হয়। এদের কীভাবে নিজ দেশে ফেরত আনা যায়, তা নিয়েই কাজ করছে মানবাধিকার কমিশন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘পাচার হওয়া নারী-শিশুদের দেশে ফেরাতে আমরা শিগগিরই ভারতের মানবাধিকার কমিশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। আগামী মাসেই আমার সঙ্গে ভারতের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের একটা বৈঠক হবে। সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। দেশে অথবা ভারতে গিয়ে আমরা এই চুক্তি স্বাক্ষর করবো।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশের দশ নারীকে ১১টি শিশুসহ আটক রাখা হয়েছে বলে জানিয়েছে কলকাতা ভিত্তিক সংগঠন মানবাধিকার সুরা মঞ্চ ‘মাসুম’। এ ঘটনায় ভারতের মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে আটক নারীদের দ্রুত মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কিরিটী রায়।

মানবপাচার নিয়ে কাজ করে যশোরের ‘রাইটস যশোর’ নামে একটি মানবাধিকার সংগঠন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘কিরিটী রায়ের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তিনি আমাকেও কিছু কাজ দিয়েছেন। ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা নারীদের নাম-ঠিকানা তিনি দিয়েছেন। আমরা সেগুলো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু কাজ করছি। আমাদের দেশে নারী ও শিশু পাচার প্রতিরোধ টিম যতটা দ্রুততার সঙ্গে কাজ করে ভারতে সেভাবে কাজটা হয় না। ফলে অনেক নারী ও শিশুকে সেখানে কারাগারে আটকে থাকতে হয়। আমরাও চাই দ্রুত এসব ভিকটিম নিজ দেশে ফেরত আসুক।

‘প্রতিনিয়তই পুলিশ পাচারকারীদের ধরছে, পাচার হওয়া নারী ও শিশুদের উদ্ধার করছে’ এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশ থেকে পাকিস্তান, ভারত ও মধ্যপ্রাচ্যে পাচারের ৬০ ভাগেরও  বেশি কিশোরী। এদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ২৫ হাজার নারী ও শিশু দালালের মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে৷ এদের মধ্যে ছেলে-শিশুর সংখ্যা প্রায় ১৫ হাজার আর মেয়ে-শিশু প্রায় ১০ হাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ