1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

রিয়ালকে টপকে শীর্ষে সেভিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

পিছিয়ে পড়েও লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সেভিয়া। আর এ জয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাম্পাওলির শিষ্যরা।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে সেভিয়াকে চাপে রেখে খেলতে থাকে রিয়াল বেটিস। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রিজা ডুরমিসি। তবে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ম্যাচের ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান গাব্রিয়েল মের্কাদো। আর ৭৬ মিনিটে  দলের  জয়সূচক গোলটি করেন ভিসেন্তে ইবোরা।

এ জয়ে ২৪ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫২। আর দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও ৫২। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। আর ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ