1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইংরেজি বাংলার শত্রু নয় : রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৯ Time View

প্রধানমন্ত্রীর আন্তর্জাতি বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী আজ নতুন প্রজন্মকে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর আহবান জানিয়ে বলেছেন, বিশ্বায়নের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি বাংলাকে আন্তর্জাতিকীকরণের জন্য ইংরেজির প্রয়োজন রয়েছে।
ড. রিজভী শনিবার বিকেলে এখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজে ইংলিশ স্পিকিং ইউনিয়ন (ইএসইউ) আয়োজিত একটি আন্তর্জাতিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে বলেন, ‘আমরা আমাদের মাতৃভাষা সাবলীলভাবে বলতে শিখবো। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে ইংরেজি থেকে বঞ্চিত করা উচিত হবে না।’
তিনি বলেন, ‘ইংরেজি বাংলার শত্রু নয়Ñ বরং আমাদের মাতৃভাষার বিস্তার এবং আন্তর্জাতিক প্রয়োজনে ইংরেজি শেখা অত্যন্ত প্রয়োজন।’
যুক্তরাজ্যভিত্তিক ইএসইউ’র বাংলাদেশ চ্যাপ্টার ইএসইউ-বিডি আন্তর্জাতিক গণবক্তৃতা প্রতিযোগিতা (আইপিএসসি)-র জাতীয় পর্যায়ে গ্রান্ড ফিনালের আয়োজন করে।
এ অনুষ্ঠানের মাধ্যমে সেরা বক্তাদের লন্ডনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে ড. রিজভী বলেন, বাগ্মিতা বিশ্বের প্রাচীনতম বিষয়গুলোর অন্যতম এবং কেউ নিজের আবেগ-অনুভূতি ও চিন্তাভাবনা যথাযথ প্রকাশ করতে চাইলে তাকে অবশ্যই মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক পর্যায়ে এই প্রযোগিতা তরুণ শিক্ষার্থীদের বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার মতো বাচনিক দক্ষতা অর্জনে সহায়তা করবে।
সিলেকশন-পর্বে উত্তীর্ণ হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ জন প্রতিযোগী গ্রান্ড ফিনালেতে অংশ নেয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেট তাহমিদ বিন বাশার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং চলতি বছর মে মাসে লন্ডনে অনুষ্ঠেয় আইপিএসসি’র আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হন।
ইএসইউ-বিডি’র চেয়ারম্যান মোহাম্মদ আসিফ এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী।
ইএসইউ-বিডি’র সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল লে. কর্নেল মোহাম্মদ রাকিব উদ্দিন ভূঁইয়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ