1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

হাসপাতাল থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৮ Time View

টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা  সদর উপজেলার করটিয়া মধ্যপাড়া এলাকার রাজিব হোসেনের স্ত্রী ও ছেলে।

নিহতের স্বজন শামসুল আলম বলেন,  সকালে রাজিব (৩০) ও তার স্ত্রী সাথী (২০) তাদের একমাত্র পা বিকলাঙ্গ সাত মাসের ছেলে সাফওয়াতকে নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় মা ও ছেলে নিহত হন। আহত রাজিবকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হতাহতরা সিএনজিচালিত অটোরিকশা যোগে টাঙ্গাইল থেকে করটিয়া যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী তেলভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা সাথী আক্তার (২১) ও ছেলে শিশু সাফওয়াত নিহত হয়। এ ঘটনায় আহত অপর চারজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহত সাথীর স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালক সোহাগকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ