1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন প্রতিশ্রুতিশীল তরুণ সমাজ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫২ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন প্রতিশ্রুতিশীল মানবিক তরুণ সমাজ।
তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে আজকের এই তরুণদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকার তরুণদের আগামীর বাংলাদেশের উপযুক্ত করতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। নতুন নতুন উদ্যোক্তা সৃজনে কার্যক্রম চালানো হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে ‘৮ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব ও যুব সম্মেলন ২০১৭’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। নিজেদের মধ্যে কানেকটিভিটি বাড়ানোর গুরুত্বরোপ করে তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে দ্রুত থেকে দ্রুততর আমাদের উন্নয়ন ঘটাতে হবে। যেখানে বিতর্ক আছে সেখানেই ইতিবাচক মনোভাব নিয়ে তা সমাধান করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বিতর্কের চর্চা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বাাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বীরু প্রকাশ পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ