1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ট্রাম্পকে গণমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭১ Time View

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গণমাধ্যমের ওপর চড়াও না হয়ে বরং গণমাধ্যমের উপদেশ নেয়ার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘অসৎ’ ও ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করার প্রেক্ষাপটে নিউজিল্যান্ডে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে টার্নবুল একথা বলেন।

কুইন্সটাউনে এ সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, উইনস্টন চার্চিল একবার বলেছিলেন যে গণমাধ্যমের বিরুদ্ধে রাজনীতিবিদদের অভিযোগ, সমুদ্রের বিরুদ্ধে নাবিকের অভিযোগের মতো।

তিনি আরও বলেন, এখানে বিতর্কের কিছু নেই। আমরা তো গণমাধ্যমের সঙ্গেই বাস করছি। টার্নবুল হাসি দিয়ে বলেন, আমাদের বার্তা প্রচার করতে হবে। তিনি গণমাধ্যমে কর্মরত সবাইকে নিজ দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ