1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

প্রথমবারের মত তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৬ Time View

টি-২০ ক্রিকেটে প্রথমবারের মত তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। অস্ট্রেলিয়ার মাটিতে আগামীকাল প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইছে অনভিজ্ঞ দল দুটি। থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। মেলবোর্নে বাংলাদেশ সময় বেলা ২টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। এরমধ্যে ২টি করে তিনটি ও ১টি এক ম্যাচের সিরিজ খেলেছে দু’দল। অন্য তিনবার অস্ট্রেলিয়া ও শ্রীলংকা মুখোমুখি হয়েছিলো টি-২০ বিশ্বকাপে। তাই এই প্রথমবারের মত তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে দল দুটি।
গেল পাঁচ মাস ধরে টি-২০ ফরম্যাটে কোন ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে এই শ্রীলংকাকেই দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল অসিরা। ঐ তাই ঐ সিরিজ থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার রসদ খুজছে স্বাগতিকরা। পাশাপাশি বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় তারা। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘গেল কয়েক মাস আমরা আন্তর্জাতিক অঙ্গনে টি-২০ ম্যাচ খেলিনি। তবে বিশ ব্যাশে খেলেছে সবাই। তাই টি-২০ মেজাজটা সবারই মস্তিস্কে আছে। এছাড়া এই লংকার বিপক্ষেই তাদের মাটিতে সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছিলাম আমরা। তাই সিরিজের শুরু নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন নই। তবে ভালোভাবে সিরিজ শুরু করতে পারলে দারুন হবে।’
অস্ট্রেলিয়া না খেললেও, গেল মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছিলো শ্রীলংকা। ঐ সিরিজটি লংকানদের সামনে টনিক হিসেবেই কাজ করবে। কারন দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর, দুর্দান্তভাবে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল শ্রীলংকা। এরপর ওয়ানডে সিরিজে আবারো হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা। তবে টেস্ট ও ওয়ানডের স্মৃতি ভুলে টি-২০ সিরিজ থেকে আত্মবিশ্বাস নিতে চান শ্রীলংকার অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘দক্ষিণ আফ্রিকা সফরটি আমাদের জন্য মোটেও ভালো ছিলো না। তারপরও টি-২০ সিরিজে আমরা দারুন খেলেছি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সিরিজ জিতেছি আমরা। ঐ সিরিজ নিয়ে আমরা নিজেদের মধ্যে এখনো অনেক কথা বলি। ঐ সিরিজের মত এখানেও ভালো খেলতে চাই। টি-২০ সিরিজ নিয়ে আমরা অনেক বেশি আশাবাদি।’
এই সিরিজ দিয়ে এক বছর পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। সিরিজের আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মালিঙ্গা। ম্যাচে ৫ উইকেটের জয়ও শ্রীলংকার জন্য টনিক হিসেবে কাজ করবে।
অস্ট্রেলিয়া স্কোয়াড(সম্ভাব্য) : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, বেন ডাঙ্ক, জেমস ফকনার, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস, মাইকেল ক্লিগনার, টিম পেইন (উইকেটরক্ষক), জেই রিচার্ডসন, বিলি স্তানলেক, অ্যাস্টন টার্নার, এন্ড্রু তেই ও এডাম জাম্পা।
শ্রীলংকা স্কোয়াড(সম্ভাব্য) : উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, অ্যাশলে গুনারাতেœ, দিলশান মুনাবিরা, কুশাল মেন্ডিস, মিলান্ডা সিরিবর্দেনে, সচিত্র পাথিরানা, চামিরা কাপুগেদেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরা উদানা, দাসুন চানাকা, লক্ষ্মণ সানদাকান, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ