1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত টেস্টই আগে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

ভারত সফর শেষ না হতেই চলে এসেছে টাইগারদের লঙ্কান মিশন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আর টেস্ট দিয়েই শুরু হবে পূর্ণাঙ্গ এই সিরিজ। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

টেস্ট নয়,  শ্রীলঙ্কার বিপক্ষে সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। বিসিবির সহ-সভাপতি মাহবুব আনামের এমন তথ্যের পর বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, `শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনো সূচি চূড়ান্ত করেনি। তবে খসড়া সূচি অনুযায়ী টেস্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আর টেস্ট সিরিজ শুরুর আগে ২-৩ মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।`

এর আগে বিসিবির সহ-সভাপতি মাহবুব আনামের কথা সূত্র ধরেই জাগো নিউজের সঙ্গে আলাপে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করেছিলেন, শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। এখন ফরম্যাট বদলের পাশাপাশি ভেন্যু ও দিনক্ষণ পাল্টাবে কিনা? তা জানাতে পারেননি বিসিবি গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ।

তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, লঙ্কান বোর্ড প্রথমে আমাদের ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটের দুটি সূচি পাঠিয়েছিল। তবে পরে টেস্ট দিয়েই সিরিজ শুরু হওয়ার কথা আমাদের জানিয়েছে। আর কয়েকদিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করবে।

এদিকে আসন্ন এ সিরিজকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ