1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন খালেদ মাহমুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ ও ভারতের মাটিতে প্রথমবারের মত ঐতিহাসিক টেস্ট ম্যাচে দলের সঙ্গে ছিলেন না খালেদ মাহমুদ সুজন। তবে চলতি মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আর এ সিরিজে দলের সঙ্গে শ্রীলঙ্কা যাবে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। জাগো নিউজের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সুজন বলেন, `শরীরটা আগের চেয়ে ভালো। এখন নিজেকে অনেকটা চাঙ্গা মনে হচ্ছে। আর দলের সঙ্গে শ্রীলঙ্কাও যাচ্ছি।`

এর আগে অসুস্থতার (ডায়বেটিক সমস্যা) কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফরে যাননি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে ধারণা করা হচ্ছিল, প্রায় দেড় মাস বিশ্রামের পর হয়তো ম্যানেজার হয়ে দলের সঙ্গে ভারত সফরে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত শরীর ভালো না হওয়ায় হায়দরাবাদে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক টেস্টেও দলের সঙ্গে ছিলেন না বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ও ম্যানেজার। আর এ দুই সফরে তার পরিবর্তে দলের লজেস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাব্বির খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ