1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ক্রিকেটকে বিদায় বললেন ভোজেস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম ভোজেস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে এই ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।

অবসরের ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান বলেন, `অস্ট্রেলিয়া টেস্ট দলের সঙ্গে আমার দারুণ দুটি বছর কেটেছে। এটা আমার শেষ ম্যাচ। আর এ ম্যাচটিকে আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার শেষ সুযোগ হিসেবেই দেখছি।`

গত নভেম্বরে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে হেলমেটে বল লাগার পর ওই সময়ে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচেও আর খেলা হয়নি তার। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টই হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

উল্লেখ্য, ২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়া ভোজেস অস্ট্রেলিয়ার হয়ে ২০ টেস্টে ৬১.৮৭ গড়ে এক হাজার ৪৮৫ রান করেন। আর ৩১ ওয়ানডেতে তার মোট রান ৮৭০। ক্যারিয়ারে সাতটি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ