1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রিয়দর্শিনী মৌসুমী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

চিত্রনায়িকা মৌসুমী। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ের জন্য দর্শকের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত তিনি। ভক্তরা তাকে প্রিয়দর্শিনী বলেও ডাকেন। আজকাল আর নিয়মিত চলচ্চিত্রে দেখা যায় না তাকে। তবে প্রায় সময়ই ছোট পর্দায় আসছেন নানা রকম চরিত্রে নাটক-টেলিফিল্মে।

সেই ধারাবাহিকতায় এবার মৌসুমী অভিনয় করলেন একটি শর্টফিল্মে। ‘সুজয়ের চিঠি’ নামের ১০ মিনিটের ছবিটি দেখা যাবে ইউটিউবে। ছবির দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।

‘সুজয়ের চিঠি’ স্বল্পদৈর্ঘ্যে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন রাশেদ ভূঁইয়া। রাহাত চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।

মুক্তিযুদ্ধকালীন দুই তরুণ-তরুণীর পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে ‘সুজয়ের চিঠি’ ছবির কাহিনি।

এদিকে বর্তমানে মৌসুমী অভিনয় করছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি ছবিতে। এখানে তিনি ডিপজলের স্ত্রী ও বিদ্যা সিনহা্ মিমের বোন চরিত্রে হাজির হবেন। পাশাপাশি নায়ক ফেরদৌসের বিপরীতে নতুন করে একটি ছবির অভিনয় শুরু করার অপেক্ষায় তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ