1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রকাশ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মা (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৭ Time View

সাফল্যের ধারাবাহিকতায় প্রাণ ফ্রুটোর আয়োজনে এবারও নির্মিত হচ্ছে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ২’ সিরিজের নতুন স্বল্পদৈর্ঘ্যটি হচ্ছে ‘মা’। ভালোবাসা দিবস উপলক্ষে এই স্বল্পদৈর্ঘ্যটি ইউটিউবে প্রকাশ হয়েছে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো এই স্বল্পদৈর্ঘ্যটি হৃদয় ছুঁয়েছে। দর্শকের গল্পে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও খালেদা আক্তার কল্পনা। গতকাল অন্তর্জালে প্রকাশের পর আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মা-সন্তানের ভালোবাসাই এই স্বল্পদৈর্ঘ্যটির মূল আকর্ষণ। সবাই এই স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশের পর প্রশংসা করছেন।

অভিনেতা ইমন বলেন, ‘ভালোবাসা দিবস শুধু কাপলদের মধ্যে সীমাবদ্ধ না। এই ভালোবাসা মা-সন্তানের, মানুষের প্রতি মানুষের জন্য। মা স্বল্পদৈর্ঘ্যটির গল্পটা এত ভালো যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ’

প্রাণ বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন বলেন, ‘প্রথমবার লাভ এক্সপ্রেসের স্বল্পদৈর্ঘ্যগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার সিরিজ আকারে লাভ এক্সপ্রেসের দ্বিতীয় কিস্তি নির্মাণ হচ্ছে। তারই একটি ‘মা’। সবাই এই কাজটির খুব প্রশংসা করছেন।’

ইউটিউবে দেখুন ‘মা’ স্বল্পদৈর্ঘ্য :

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ