1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

দ. কোরিয়ার ৩২ খ্রিস্টান মিশনারিকে বহিষ্কার করেছে চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৫ Time View

দক্ষিণ কোরিয়ার ৩২ খ্রিস্টান মিশনারিকে বহিষ্কার করেছে চীন।  শনিবার দক্ষিণ কোরিয়ার সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কোরিয়ার দক্ষিণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জেরে চীনের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝে বেইজিং ওই মিশনারিদের বহিষ্কার করেছে।

সিউলের গণমাধ্যম বলছে, উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনের উত্তর-পূর্বাঞ্চলের ইয়ানজিতে ওই মিশনারিরা কাজ করতেন। এদের অনেকেই দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছিলেন।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিশনারিদের গত জানুয়ারিতে বহিষ্কার করেছে চীন। একই সঙ্গে মিশনারি গ্রুপগুলোকে চীনের স্থানীয় আইন ও রীতি মেনে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে সিউলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের প্রতিশোধ নিতে চীন এই ব্যবস্থা নিয়েছে বলে দক্ষিণের কর্মকর্তারা ধারণা করছেন।

তবে মিশনারিদের বহিষ্কার ও থাড মোতায়েনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেবিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীন এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। থাড মোতায়েনের সঙ্গে এ ঘটনার সম্পর্কের বিষয়ে নিশ্চিত তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ