1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আমানতের সুদ যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৪ Time View

অপচয়মূলক ভোগ ও অনুৎপাদনশীল খাতে অর্থ ব্যয় রোধে আমানত ও ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংকগুলো আমানতের ওপর সুদ/মুনাফার হার ঋণের সুদ/মুনাফার হারের চেয়ে
দ্রুততর হ্রাস পেয়ে অনেক ক্ষেত্রে তা ৫% এর নিচে নেমে এসেছে। এতে করে আমানতের ওপর সুদ/মুনাফার হার অত্যধিক হ্রাস সঞ্চয় প্রবণতাকে ক্ষুণ্ন করছে।

একইসঙ্গে সঞ্চয়ের বদলে অপচয়মূলক ভোগ ও অন্যান্য অনুৎপাদনশীল কাজে ব্যবহারের প্রবণতার ঝুঁকি বাড়ছে। এই অবস্থা অব্যাহত থাকলে ব্যাংকিং ও আর্থিক খাতে দায় সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে যা বাঞ্ছনীয় নয়।

এ প্রেক্ষিতে, আমানতের ওপর সুদ/মুনাফা হারের নিম্নগামী প্রবণতা রোধের বিষয়ে ব্যাংকগুলোকে সক্রিয় থাকতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলছে, খেলাপি ঋণ আদায়সহ ব্যবস্থাপনা দক্ষতার বিভিন্ন দিকে নজর রেখে ঋণের সুদ/মুনাফার হার নিম্নগামী ধারায় রাখার জন্য ইন্টারমেডিয়েশন স্প্রেড সংকোচন করতে হবে। এ ক্ষেত্রে আমানতের সুদ/মুনাফার হার সংকোচন না করে যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ