1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

জীবন জলের নানা রং!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৯ Time View

এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। নাম ‘জলরং’। আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে প্রচারে আসছে এটি। এরপর প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে।

আমজাদ হোসেনের কাহিনী অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল আরমান। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুল রহমান মিলন, সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, আমজাদ হোসেন, লায়লা হাসান, সুমাইয়া শিমু, সিয়াম, সাফা কবির, নাইম, নিকুল কুমার মন্ডল, দীপান্বিতা, কে এস ফিরোজ, শেলী আহসান, কহিনুর প্রমূখ।

এর গল্পে আছে – মোমেন আলী পৈতৃক সূত্রে একটি দোতলা বাড়ির মালিক। স্ত্রী, তিন ছেলেমেয়ের সংসার আর তার সাথে একটি ভাড়াটিয়া, পাড়া প্রতিবেশি। মোমেন আলী নিজে পেশায় ডাক্তার। বড় ছেলেও তার বাবার মত ডাক্তারি পেশা বেছে নিয়েছে। অভিমান করে বউ নিয়ে অন্যত্র থাকে।

ছোট ছেলে অনেক মেধাবী হয়েও দিনের পর দিন বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বড় মেয়ে প্রেম করে বিয়ে করেছে ঠিকই কিন্ত প্রতিদিনিই স্বামীর সাথে মনোমালিন্য হচ্ছে। ছোট মেয়ে অনেক চঞ্চল কিন্তু কঠিন রোগে ভুগছে এ কথা বাবা হয়েও কাউকে বলতে পারছে না। বাকি রইলো তার স্ত্রী। বিয়ের পর আজ পর্যন্ত বাবার বাড়ি যায়নি।

ভাড়াটিয়াদের নিয়েও কম ভুগছেন না মোমেন আলী। সময় মত ভাড়া পায়না কখনো আর তার সাথে নানান রকম ঝুট-ঝামেলাতো আছেই। জীবনের গতিতো জলের মতই, আর তাতে গিয়ে মেশে মনের রং। এমনই জীবনের টানাপোড়া, নত্য দিনের সুখ-দুঃখ, আনন্দ আর বেদনা এই নিয়েই নাটক ‘জলরং’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ