1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

রানারআপ সিদ্দিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৬ Time View

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হয়েছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে এ গৌরব অর্জন করেন দেশ সেরা এই গলফার।

শনিবার শেষ রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেন সিদ্দিকুর। ১ নম্বর হোল থেকে রাউন্ডের শুরু করেন এই দেশসেরা গলফার। পরের হোলেই দেখা পান কাঙ্খিত বার্ডির। চার পারের এই হোলটি বেশ ফুরফুরে মেজাজে শেষ করেন তিন পারে।

এরপর তিন নাম্বার হোলটি পারের সমান খেলে পরেরটিতেই তুলে নেন বার্ডি। ৫ ও ৬ নম্বর হোল সতর্কতার সাথে পারের সমান খেলার পরে ৭ নম্বর হোলে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির। এরপর টানা ৫টি হোল পারের সমান খেলে ১৩ নম্বর হোলে এসে দিনের প্রথম বগির দেখা পান।

তবে ১৪ ও ১৫ নম্বর হোল টানা বার্ডি নিয়ে খেলায় ফেরেন সিদ্দিকুর। ১৬, ১৭ নম্বর হোল পারের সমান খেলে ১৮ নম্বর হোলে বার্ডি করে নিশ্চিত করেন বসুন্ধরা বাংলাদেশ ওপেন এর প্রথম রানারআপের গৌরব।

এদিকে পারের চেয়ে ১৭ শট কম খেলে প্রথমবারের মতো এশিয়ান ট্যুর শিরোপা জিতেছেন থাইল্যান্ডের জ্যাজ জেন ওয়াটানান্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ