1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

রাজনীতির টাইটেল গানে নাচলেন বিপাশা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৭ Time View

‘রাজনীতি’ ছবিটি নির্মাণের শুরু থেকে নানা কারণে আলোচিত ছিল। ছবির নির্মাতা বুলবুল বিশ্বাসের আগেই জানিয়েছেন ‘রাজনীতি’র নির্মাণ কাজ শেষ।

তবে নতুন খবর হচ্ছে, এই ছবির একটি টাইটেল গানের শুটিং হয়েছে গেল সপ্তাহে। এই গানে নেচেছেন বিপাশা কবির। তিনি বলেন, ‘যদিও শীতের মধ্যে কাতর ছিলাম তারপরও মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো’র গেটআপ নিয়ে নাচতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আশা করছি আমার উপস্থিতিতে গানটি ‘রাজনীতি’ ছবির অন্যতম আকর্ষণ হবে।’’

এ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, ‘মেরিলিন মনরোর নাম শুনলেই প্রথমেই মনে পড়ে ‘সেভেন ইয়ার ইচ’ চলচ্চিত্রে তার স্কার্ট উড়ে যাওয়ার দৃশ্যটি। মনের মধ্যে এই দৃশ্যটি রি-ক্রিয়েটের এক বিশাল ক্ষুধা ছিল।

তিনি বলেন, ‘বিপাশা কবিরের সঙ্গে প্রথম সাক্ষাতেই মনে হয়েছিল আমার সেই ক্ষুধা পূরণের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। পেয়ে গেছি আমি আমার মেরিলিন মনরোকে। সেভাবেই বিপাশাকে গানটিতে প্রেজেন্ট করা হয়েছে।’

bipasha

রাজনীতি ছবির এই টাইটেল গানে বিপাশার সঙ্গে অংশ নেন অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।

প্রেমের জন্য জীবন বাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে না রে কোন রাজনীতি- কবির বকুলের লেখা এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন প্রীতম হাসান। আর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী।

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।  এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস এবং আনিসুর রহমান মিলন।

নির্মাতা বুলবুল বিশ্বাসের মতে, চলতি বছর যেকোনো ভালো উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ