1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

২০ ওভারে ৩৩০ রান করে জিতলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

ভারতের অনুষ্ঠিত ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩৩০ রান করে বাংলাদেশ দল। আর কিউইদের ইনিংস শেষ হয় ২৪০ রানে। ফলে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

বান্দ্রায় এমআইজি ক্রিকেট ক্লাবে টস জিতে আগে ব্যাট করতে নেমে আব্দুল মালেক ঝড় তোলেন। ৭০ বলে ৩৩টি চারের সাহায্যে ১৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ৪৪ বল খেলে আব্দুল্লাহ জবির করেন অপরাজিত ৯০ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩০ রান। যা এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে ব্রেট উইলসন সর্বোচ্চ ৪৭ রান করেন। ৫ ম্যাচে ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। পয়েন্ট তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তান। দ্বিতীয়তে রয়েছে স্বাগতিক ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ