1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

সোমবার ভারতে ফিরছেন যুবরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১২
  • ১৬৭ Time View

২২ গজের নির্ভীক যোদ্ধা যুবরাজ সিংয়ের কাছে পরাজিত হয়েছে দুরারোগ্য ক্যান্সার। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ এই ক্রিকেটার দেশে ফিরছেন সোমবার। প্রিয় স্বদেশ ভারতে ফেরার খবর ভক্তদের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন তিনি।

টুইটারে যুবরাজ লেখেন, ‘অবশেষে দিনটি এসেছে! আমি আগামীকাল (সোমবার) বাড়ি ফিরছি! পরিবার ও বন্ধুদেরকে দেখার আর তর সইছে না। ভারত মাতা তোমার সঙ্গে দেখা হবে !! আমার ভারত মহান!’

অবশ্য খুব শিগগিরই মাঠে নামতে পারবেন না ৩০ বছর বয়সী যুবরাজ। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক মাস লেগে যেতে পারে এই ব্যাটসম্যানের।

যুবরাজের ফুসফুসের পাশে একটি ম্যালিগ্যান্ট টিউমার ধরা পড়ে। এরপরই যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে কেমোথেরাপি নেন তিনি। যন্ত্রণাময় কেমোথেরাপির তৃতীয় ও সর্বশেষ ধাপ শেষ করেছেন কয়েক সপ্তাহ আগে। শেষ থেরাপি শেষে চিকিৎসকরা বলেছেন, যুবরাজ এখন সুস্থ।

ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ভারতের অস্ট্রেলিয়া সফরে খেলা হয়নি বিশ্বকাপ জয়ের নায়কের। আইপিএলের বর্তমান আসরেও ব্যাট হাতে দেখা যাবে না মারকাটারি এই ব্যাটসম্যানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ